পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় ছড়িয়ে পড়ছে মশাবাহিত রোগ ম্যালেরিয়া। গত দুই মাসে ওরোমিয়া রাজ্যের বেগি ও কোন্ডালা জেলায় প্রাণ হারিয়েছে অন্তত ৩৬ জন। ধারণা করা হচ্ছে মৃত্যুর সংখ্যা আরো বেশি হতে পারে। এমন পরিস্থিতিতে প্রাণঘাতী রোগটি নিয়ে বাসিন্দাদের সতর্ক করেছে দেশটির সরকার। খবর আনাদোলু এজেন্সি।

দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের বরাতে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, মশাবাহিত রোগটি ওরোমিয়ার ১৬টি জোনে বেশি ছড়িয়েছে। গত বছরের তুলনায় এ বছর আক্রান্তের হার ১৬৮ শতাংশ।

বেগি জেলার প্রধান স্বাস্থ্যসেবা কেন্দ্রের প্রধান লতা বান্টি জানান, সাধারণ মানুষের জীবন বাঁচাতে জরুরি ওষুধ সরবরাহের প্রয়োজন।

প্রসঙ্গত,  ২০২১ সালে এ রোগে মারা যায় ৬ লাখ ১৯ হাজার মানুষ। যাদের অধিকাংশই আফ্রিকান। এটি ওমিক্রমের  তুলনায় ৬ থেকে ২০ গুণ  দ্রুত ছড়িয়ে পড়ে।