হামাসের রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান হিসেবে ইয়াহিয়া সিনওয়ারকে বেছে নেয়া হয়েছে। কয়েকদিন আগে নিহত ইসমাইল হানিয়ার উত্তরসূরি হতে যাচ্ছেন সিনওয়ার। খবর আল জাজিরা।
গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) এ খবর জানিয়েছে হামাস। গত ৩১ জুলাই তেহরানে নিহত হন ইসমাইল হানিয়া। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সেখানে গিয়েছিলেন তিনি।
ইয়াহিয়া সিনওয়ারকে রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবে ঘোষণা করে বিবৃতি দিয়েছে হামাস। সেখানে বলা হয়েছে, “কমান্ডার ইয়াহিয়া সিনওয়ারকে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবে নির্বাচিত করা হল, যিনি শহীদ নেতা ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হলেন।'
৬১ বছর বয়সী সিনওয়ারকে ইসরায়লে গত ৭ অক্টোবর চালানো হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে দেখা হয় যাতে প্রায় ১২০০ ইসরায়েলি নিহত হন।










