চন্দ্রভাগা (চেনাব) নদীর ওপর নতুন বাঁধ নির্মাণের পরিকল্পনা নিয়েছে ভারত। এতে পাকিস্তানের ওপর পানি নিয়ে চাপ আরো বাড়বে বলে মনে করা হচ্ছে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৫২৬ কোটি রুপি, যার জন্য ভারত ৩ হাজার ১১৯ কোটি রুপি ঋণ নিতে চায়। পেহেলগামে জঙ্গি হামলার পর ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করে। চুক্তি স্থগিত রেখে পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে ‘পানিযুদ্ধ’ শুরু করেছে, নতুন বাঁধ প্রকল্প তা ত্বরান্বিত করবে। বাঁধটি তৈরি হলে কিসতোয়ার অঞ্চলের বিদ্যুৎ ঘাটতি মিটবে ও শিল্প সম্ভাবনা বাড়বে। তবে প্রকল্পটির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও পাকিস্তানের প্রতিক্রিয়া এখনো অজানা। খবর হিন্দুস্তান টাইমস