যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার পার্কার সোলার প্রোব সফলভাবে সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছে ইতিহাস গড়েছে। শুক্রবার বাংলাদেশ সময় বেলা ১১টায় সফলভাবে সূর্যের কাছাকাছি যেতে সক্ষম হয় মহাকাশযানটি। এর আগে কোনো মহাকাশযান সূর্যের এত কাছাকাছি যেতে পারেনি। নাসার তথ্যানুযায়ী, সূর্যের পৃষ্ঠ থেকে ৩৮ লাখ মাইল দূরত্বে পৌঁছেও মহাকাশযানটি নিরাপদে রয়েছে এবং স্বাভাবিকভাবে কাজ করছে। প্রোবটি সূর্যের এত কাছে পৌঁছে তথ্য সংগ্রহে সক্ষম হওয়ায় এটি ভবিষ্যৎ গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। খবর বিবিসি
সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছে ইতিহাস গড়ল নাসা
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার পার্কার সোলার প্রোব সফলভাবে সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছে ইতিহাস গড়েছে।










