যুক্তরাজ্যে মোবাইল ফোন চুরি ও পাচারের সঙ্গে জড়িত একটি আন্তর্জাতিক চক্রকে ধরেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, চক্রটি গত এক বছরে দেশটি থেকে প্রায় ৪০ হাজার চুরি হওয়া ফোন চীনে পাঠিয়েছে। মেট্রোপলিটন পুলিশের জানিয়েছে, এটি এখন পর্যন্ত যুক্তরাজ্যের সবচেয়ে বড় ফোন পাচারবিরোধী অভিযান।

বার্তা সংস্থা বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, ফোন চুরির ঘটনার তদন্ত শুরু হয় গত বছরের বড়দিনের আগের রাতে অর্থাৎ ২৪ ডিসেম্বর। সে সময় হিথ্রো বিমানবন্দরের কাছের এক গুদামে পাওয়া যায় চুরি হওয়া একটি আইফোন। সেখানে নিরাপত্তা কর্মীদের সহায়তায় একটি বাক্সে ৮৯৪টি ফোনের সঙ্গে তার আইফোনটিও উদ্ধার করা হয়। এ ফোনগুলোর অধিকাংশই ছিল চুরির এবং সেগুলো হংকংয়ে পাঠানোর প্রস্তুতি চলছিল।

পুলিশের ধারণা, লন্ডনে চুরি হওয়া ফোনের প্রায় ৪০ শতাংশই চক্রটি রফতানি করত। এর দায়ে গত সপ্তাহে আরো ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ, যাদের মধ্যে ১৪ জনই নারী।

লন্ডনের পুলিশ জানিয়েছে, চক্রটি মূলত আইফোন চুরি করত। লন্ডনে প্রতিটি আইফোনের দাম থাকে প্রায় ৩০০ পাউন্ড। আর চীনে তা বিক্রি হয় প্রায় ৪ হাজার পাউন্ডে। মেট্রোপলিটন পুলিশের কমান্ডার অ্যান্ড্রু ফেদারস্টোন বলেন, একে যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় অভিযান বলে অভিহিত করেন।

গত চার বছরে লন্ডনে ফোন চুরির পরিমাণ তিনগুণ বেড়েছে। এখন যুক্তরাজ্যজুড়ে যত ফোন চুরি হয়, তার তিন-চতুর্থাংশই হয় লন্ডনে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সারা জোন্স জানিয়েছেন, অপরাধীরা এখন মাদক বিক্রির বদলে ফোন চুরিতে নামছে। কারণ এতে ঝুঁকি কম, লাভ বেশি।