রাশিয়ার একটি ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় অনুপ্রবেশের ঘটনায় ইউরোপের পূর্ব সীমান্তে প্রতিরক্ষা জোরদার করতে ‘ইস্টার্ন সেনট্রি’ নামে অভিযান শুরু করবে ন্যাটো। শুক্রবার ন্যাটো মহাসচিব মার্ক রুট এ ঘোষণা দেন। এ অভিযান কয়েক দিনের মধ্যেই শুরু হবে। মার্ক রুট বলেন, ‘ইস্টার্ন সেনট্রি’ আমাদের প্রতিরক্ষা অবস্থানকে আরো শক্তিশালী করে তুলবে এবং স্পষ্ট বার্তা দেবে যে ন্যাটো একটি প্রতিরক্ষামূলক জোট হিসেবে সব সময় প্রস্তুত।’ সূত্র: সিএনএন