যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে অভিযোগ করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। নিউইয়র্কে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে শুক্রবার অংশ নিয়ে তিনি মার্কিন সেনাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশ অমান্য করার আহ্বান জানান। এর পরদিন ওয়াশিংটন তার ভিসা বাতিলের ঘোষণা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে পেত্রো লেখেন, ‘আমার ভিসা নেই। তবে প্রয়োজনও নেই। আমি শুধু কলম্বিয়ার নয়, ইউরোপেরও নাগরিক এবং নিজেকে বিশ্বের একজন স্বাধীন মানুষ মনে করি। গাজায় ইসরায়েলের গণহত্যার নিন্দা করায় ভিসা বাতিল দেখিয়ে যুক্তরাষ্ট্র আর আন্তর্জাতিক আইনকে সম্মান করছে না।’ খবর ও ছবি রয়টার্স
ভিসা বাতিল করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র: কলম্বিয়ার প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে অভিযোগ করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।










