ইরান কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ‘অ্যানাউন্সমেন্ট অব ভিক্টরি’ নামের এই অভিযানে লক্ষ্যবস্তু করা হয় কাতারের আল-উদেইদ এয়ার বেস এবং ইরাকের কয়েকটি মার্কিন ঘাঁটিকে।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে হামলার সত্যতা নিশ্চিত করে বলেছে, এটি ছিল যুক্তরাষ্ট্রের আগের হামলার প্রতিশোধ।

হামলার পরপরই কাতারের রাজধানী দোহায় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে ফ্লেয়ার দেখা যায়। হামলার পর কাতার ও ইরাকের পরিস্থিতি থমথমে। মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে।