চলতি বছরের জুলাই মাসকে গত ১৩ মাসের মধ্যে সবচেয়ে উষ্ণতম মাস হিসেবে উল্লেখ করেছেন পরিবেশ বিজ্ঞানীরা। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোপার্নিকাসের একটি মাসিক বিবৃতিতে এবারের জুলাইকে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম মাস হিসেবে ঘোষণা দেয়া হয়েছে।

 

স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ আগস্ট) ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।   

 

কোপার্নিকাসের মাসিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের কারনে গত প্রায় এক বছরে তাপমাত্রা গড় থেকে ১ দশমিক ৬৪ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। পুরো জুলাইয়ের রেকর্ডে আবার আলাদা করে দুটি দিনকে উষ্ণতম দিন হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে, উচ্চ তাপমাত্রাকে জীবাশ্ম জ্বালানি ভিত্তিক শিল্প থেকে গ্রীনহাউস গ্যাস নির্গমনের জন্য দায়ী করা হয়েছে।  

 

কোপার্নিকাসের জলবায়ু গবেষক জুলিয়েন নিকোলাস বলেছেন, এল-নিনো বা সমুদ্র পৃষ্ঠে পানির উচ্চতা না বাড়লেও বৈশ্বিক তাপমাত্রা ঠিকই বৃদ্ধি পাচ্ছে। এ ব্যাপারে তিনি সামুদ্রিক স্রোতের দিক পরিবর্তন নিয়ে আশঙ্কা প্রকাশ করে আরো বলেন, প্রাকৃতিক জলবায়ুর এই প্রভাব মহাসাগরের সমুদ্রপৃষ্ঠকে কীভাবে নিয়ন্ত্রণ করছে সেটি বিষ্ময়কর।  

 

চলতি বছর দক্ষিণ ও পূর্ব ইউরোপ, পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিম কানাডা, আফ্রিকার বেশিরভাগ অংশ, মধ্যপ্রাচ্য, এশিয়া ও অ্যান্টার্কটিকায় গড় তাপমাত্রা বেড়েছে। আবার উত্তর-পশ্চিম ইউরোপ, পশ্চিম অ্যান্টার্কটিকা, মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু অংশ, দক্ষিণ আমেরিকা এবং অস্ট্রেলিয়ার তাপমাত্রা গড় তাপমাত্রার কাছাকাছি কিংবা সামান্য কম দেখা গেছে।

 

একই সঙ্গে, চলতি বছরের জুলাইয়ে উত্তর ইউরোপ এবং দক্ষিণ-পূর্ব তুরস্কে তাপমাত্রা যখন গড়ের তুলনায় আর্দ্র ছিল তখন পূর্ব ইউরোপে আবার খরা সতর্কতা জারি ছিল। গত চার বছরের সাথে চলতি বছরের তাপমাত্রার তুলনা করলে ফলাফল পাওয়া যায়, অ্যান্টার্কটিক সমুদ্রে বরফের তাপমাত্রা ৪ শতাংশ বেড়ে গলতে শুরু করেছে।

 

উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসেই উষ্ণ তাপমাত্রার নতুন রেকর্ড নিয়ে সতর্কবাণী করেছিলেন পরিবেশবিদরা।