সময়ের সঙ্গে সঙ্গে বিবর্তিত হচ্ছে কভিড-১৯।
তার সঙ্গে পাল্লা দিয়ে টিকার নতুন সংস্করণ আনছে মডার্না। গতকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট)
মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থাটি জানিয়েছে, প্রাথমিক তথ্য বলছে নতুন ভেরিয়েন্ট
‘এরিস’ ও ‘ফরনাক্স’ মোকাবেলায় নতুন টিকাগুলো কার্যকরী ভূমিকা পালন করবে। খবর দ্যা স্ট্রেইটস
টাইমস।
আরো জানিয়েছে, অনুমোদন পেলে যুক্তরাষ্ট্র ও ইউরোপসহ পৃথিবীর
যেকোনো প্রান্তে সরবরাহ করতে তারা প্রস্তুত। আশা করা হচ্ছে, আগামী সপ্তাহ নাগাদ
অনুমোদন মিলবে।
মডার্নাসহ কোভিড-১৯ ভ্যাকসিন নির্মাতা
নোভাভ্যাক্স, ফাইজার ও জার্মান অংশীদার বায়োএনটেক এক্সবিবি.১.২ সাবভেরিয়েন্ট নিয়ে কাজ
করছে।
ফাইজার ও বায়োএনটেক যৌথভাবে ইঁদুরের
ওপর গবেষণার ফলাফল প্রকাশ করেছে। তারা উল্লেখ করেছে, টিকার নতুন শটটি ‘এরিস’ ও ‘ফরনাক্স’
মোকাবেলায় কার্যকর।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্বাভাস অনুযায়ী, এরিসের সংক্রমণ আরো ভয়াবহ হতে পারে। তাই নতুন ভেরিয়েন্টটির গতি-প্রকৃতি নিবিড়ভাবে পর্যকেক্ষণ করা হচ্ছে।










