জাপানে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১। ভূমিকম্পের পরেই জাপানের দক্ষিণ উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। 

জাপানের আবহাওয়া সংস্থা জানায়, জাপানের মিয়াজাকি প্রিফেকচারের উপকূলে স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ আগস্ট) ৩টা ৪২ মিনিটে ভূমিকম্প আঘাত হানে।

দেশটির আবহাওয়া সংস্থা কিউশুর পূর্ব ও দক্ষিণ উপকূল এবং শিকোকুর দক্ষিণ উপকূলে সুনামি সতর্কতা জারি করেছে। সমুদ্র ১ মিটার উঁচু হয়ে উপকূলে আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় এলাকা, নদী বা হ্রদের কাছাকাছি বসবাসকারীদের অবিলম্বে নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।