কম সময়ের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি ঝাল মরিচ খেয়ে রেকর্ড করেছেন এক কানাডিয়ান নাগরিক। একই সঙ্গে নিজের করা আগের রেকর্ডও ভেঙেছেন তিনি। সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানিয়েছে, মাইক জ্যাক নামের ওই ব্যক্তি একসঙ্গে ৫০টি ক্যারোলিনা রিপার (সবচেয়ে ঝাল মরিচ) খেয়েছেন। এতে তার সময় লেগেছে ৬ মিনিট ৪৯ দশমিক ২ সেকেন্ডে। এ মরিচের স্কোভিল ইউনিট (ঝাল পরিমাপের সূচক) ১৬ লাখ ৪০ হাজার। বাংলাদেশে প্রচলিত নাগা মরিচের ক্ষেত্রে এ স্কোভিল ইউনিট ১৫ লাখ পর্যন্ত হয়। দ্য গার্ডিয়ান
সবচেয়ে ঝাল মরিচ খেয়ে বিশ্বরেকর্ড
কম সময়ের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি ঝাল মরিচ খেয়ে রেকর্ড করেছেন এক কানাডিয়ান নাগরিক।










