আন্তর্জাতিক পর্যটনের ওপর কর বাড়িয়েছে নিউজিল্যান্ড। আগামী ১ অক্টোবর থেকে দেশটিতে
ভ্রমণের জন্য বিদেশীদের কর দিতে হবে আগের তুলনায় তিনগুণ। সিএনএনের খবরে বলা হয়েছে, দেশটিতে ভ্রমণের
জন্য আন্তর্জাতিক পর্যটকদের গুণতে হয় ২২ ডলার। আগামী ১ অক্টোবর থেকে এই করের পরিমাণ
হবে ৬২ ডলার।
নিউজিল্যান্ডের পর্যটন বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক
পর্যটন দেশটির স্থানীয়দের ওপর বাড়তি চাপ ফেলে। এর ফলে স্থানীয় অবকাঠামোর ওপর চাপ বৃদ্ধি
পায় এবং বিভিন্ন রাষ্ট্রীয় বিষয়াদির রক্ষণাবেক্ষণের খরচও বেড়ে যায়। ভ্রমণ কর বাড়ানোর
জন্য এই বিষয়টিকে গুরুত্ব দেয়া হয়েছে বলে মনে করছে সংবাদমাধ্যম।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত মার্চ পর্যন্ত পূর্ববর্তী ১ বছরে আন্তর্জাতিক পর্যটকরা দেশটির বাজারে ১১ মিলিয়ন ডলারের বেশি খরচ করেছেন।
তবে পর্যটন ও ভ্রমণপিপাসুরা অনেকেই ভ্রমণ কর বাড়ানোর বিষয়টিকে নেতিবাচকভাবে দেখছেন। দেশটিতে টুরিজম ইন্ডাস্ট্রি আওটেয়ারোয়া নামে স্থানীয় একটি পর্যটন বিষয়ক সংগঠন বলছে, এর ফলে নিউজিল্যান্ডের পর্যটন শিল্প অপরাপর দেশগুলোর তুলনায় পিছিয়ে পড়তে পারে।










