নাইজারের জান্তা সরকারের প্রতি বিরল সমর্থন দেখিয়েছে দেশটির হাজারো মানুষ। আঞ্চলিক জোট ইকোওয়াস ও পশ্চিমা হুমকি উপেক্ষা করে এ সমর্থন অব্যাহত রেখেছে দেশটির অসংখ্য নাগরিক। এ উপলক্ষে সম্প্রতি রাজধানী নিয়ামিতে স্টেডিয়ামের বাইরে জড়ো হয় হাজার হাজার অভ্যুত্থান সমর্থক অধিবাসী। তারা জানায়, দেশের জন্য প্রয়োজনে জীবন দেবে, অস্ত্র হাতে তুলে নেবে তবু পশ্চিমা মদদপুষ্ট বাজোম সরকারকে তারা আর চায় না। এদিন ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে নাইজারের সামরিক শাসনের স্বেচ্ছাসেবক হতে নিবন্ধন করে তারা। নিবন্ধনকারী নাগরিকদের অধিকাংশ তরুণ বলে জানা গেছে। রয়টার্স
নাইজারের জান্তা সরকারকে জনতার বিরল সমর্থন
নাইজারের জান্তা সরকারের প্রতি বিরল সমর্থন দেখিয়েছে দেশটির হাজারো মানুষ। আঞ্চলিক জোট ইকোওয়াস ও পশ্চিমা হুমকি উপেক্ষা করে এ সমর্থন অব্যাহত রেখেছে দেশটির অসংখ্য নাগরিক।










