ভারী বৃষ্টিপাতে প্লাবিত হয়েছে যুক্তরাষ্ট্রের
জনবহুল শহর নিউইয়র্ক সিটি। গতকাল শুক্রবারের (২৯ সেপ্টেম্বর) বর্ষণে সৃষ্ট বন্যায় পুরো
শহরের জনজীবন হুমকির মুখে পড়েছে। রাস্তা-ঘাট, পাতাল রেল ব্যবস্থাসহ বিদ্যালয়ে পানি
উঠে গেছে। খবর সিএনএন।
গতকাল বিকাল পর্যন্ত শহরটিতে ৩ থেকে ৬
ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। সন্ধ্যার পরে বৃষ্টিপাত বেড়ে
যাবার আশঙ্কার কথাও জানায় স্থানীয় গণমাধ্যম।
নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে একদিনে প্রায় ৮ ইঞ্চি রেকর্ড করা হয়েছে। যা ১৯৪৮ সাল থেকে অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি। ব্রুকলিনে এক মাসের মূল্যের বৃষ্টি মাত্র তিন ঘন্টার মধ্যে পড়েছিল কারণ এটি ঝড়ের সবচেয়ে তীব্র কিছু দ্বারা জর্জরিত হয়েছিল শুক্রবার সকালে বৃষ্টিপাতের হার।
বন্যায় লগার্ডিয়া বিমানবন্দরের অন্তত
একটি টার্মিনাল বন্ধ হওয়ার খবরও পাওয়া গেছে। শহরটির পয়ঃনিষ্কাষন ব্যবস্থাতেও বিপর্যয়
সৃষ্টি হয়েছে।
আকস্মিক এই বন্যায় জরুরি অবস্থা জারি করেছে
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল। তিনি শহরের বাসিন্দাদের নিরাপদে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন।
এক টিভি সাক্ষাৎকারে বলেন, এই বন্যায় শহরের
জনজীবন হুমকির মধ্যে পড়েছে। তাই আমি শহরবাসীকে সতর্কতা মেনে চলার আহ্বান জানাচ্ছি।
নিউজার্সির গভর্নর ফিল মারফিও গতকাল বিকালে
তার রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেন।
নিউইয়র্কের এক হাজার ৪০০টি স্কুলের মধ্যে
প্রায় ১৫০টি প্লাবিত হয়েছে। তবে শিক্ষার্থীদের নিরাপদে সেখান থেকে সরিয়ে নেয়া হয়েছে
বলে জানিয়েছেন নিউইয়র্ক সিটি স্কুলের চ্যান্সেলর ডেভিড ব্যাঙ্কস।
সিএনএনের খবরে বলা হয়, মাত্র তিন ঘণ্টায়
ব্রুকলিনের কিছু অংশে এক মাসের সমান বৃষ্টিপাত হয়েছে। ওই অঞ্চলে তিন ঘণ্টায় চার ইঞ্চির
বেশি বৃষ্টি হয়েছে। অর্থাৎ, প্রতি ঘণ্টায় ১ থেকে ২ ইঞ্চি পর্যন্ত বৃষ্টি হয়েছে নিউইয়র্কে।










