একুয়েডরে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ফের্নান্দো ভিয়াভিসেনসিওকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (৯ আগস্ট) দেশটির রাজধানী কুইটোতে প্রচারাভিযানের সময় দুর্বৃত্তদের গুলিতে তিনি নিহত হন। দেশটির প্রেসিডেন্ট গুইলার্মো ল্যাসো হত্যাকাণ্ডের তথ্যটি জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রাজধানীর ক্যালেগিও অ্যান্ডারসন নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ফের্নান্দো ভিয়াভিসেনসিওর হত্যার সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট
গুইলার্মো ল্যাসো ।
সম্পতি
একুয়েডরে বিভিন্ন ধরনের অপরাধ ও সহিসংতা বেড়েই চলেছে। যার অন্যতম কারণ মাদকে পাচার।
দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে মাদক পাচার বন্ধের
বিষয়টি বেশ গুরুত্ব পাচ্ছে। অপরাধ বেড়ে যাওয়ায় গত মাসেও দেশটির তিন প্রদেশে রাত্রীকালীন
জরুরি অবস্থা জারি করেছিলেন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট গুইলার্মো ল্যাসো।
তিনি
বলেন, সংঘবদ্ধ অপরাধ অনেক বেড়ে গেলেও আমরা তা নিশ্চিহ্ন
করতে পূর্ণ শক্তি নিয়ে মাঠে থাকব। প্রসঙ্গত, আগামী ২০ আগস্ট অনুষ্ঠিতব্য ওই নির্বাচনে
প্রতিদ্বন্দ্বিতা করছেন না গুইলার্মো ল্যাসো।










