তু্রস্কের পার্লামেন্টে সরকার ও বিরোধীদলীয় এমপিদের মধ্যে ব্যাপক হাতাহাতি-মারামারি হয়েছে। জানা যায়, তুরস্কের পার্লামেন্টের অধিবেশনে বিরোধীদলীয় এমপি আহমেত সিকের বক্তব্য থেকে গণ্ডগোলের সূত্রপাত। নিজ বক্তব্যে তিনি কারাবন্দি এমপি ক্যান আতালায়ের মুক্তি দাবি করেন। এ সময় তার দিকে তেড়ে আসেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বাধীন একেপি পার্টির কয়েকজন এমপি। আহমেত সিককে উপর্যুপরি কিল-চড়-ঘুসি মারতে থাকেন তারা। এ সময় আহমেত সিককে বাঁচাতে এগিয়ে আসেন অন্য বিরোধী এমপিরা। একেপি পার্টির এমপিরাও জড়ো হতে থাকেন। একসময় তারা নিজেদের মধ্যে তুমুল মারামারি শুরু করেন। এপি