ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে কামানের গোলা (আর্টিলারি শেল) দিয়েছিলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং-উন। এবার কিম জং-উনকে ২৪টি ‘শুদ্ধজাত’ ঘোড়া উপহার দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিম জং-উন ঘোড়া চালাতে পছন্দ করেন। বিভিন্ন সময় পুতিনকেও ঘোড়ায় চড়তে দেখা গেছে। গত জুনে পিয়ংইয়ং সফরে যান পুতিন। তখন কিম জং-উনকে রাশিয়ার তৈরি বিলাসবহুল অরাস ব্র্যান্ডের লিমুজিন গাড়ি উপহার দিয়েছিলেন পুতিন। উপহারের তালিকায় আরো ছিল একটি টি–সেট ও অ্যাডমিরাল ড্যাগার। এ সময় পুতিনকে বন্ধুত্বের নিদর্শন হিসেবে এক জোড়া পুংসান জাতের কুকুর উপহার দেন কিম জং-উন। এদিকে গত আগস্টে কিম জং-উনের জন্য ৪৪৭টি ছাগল উপহার পাঠান পুতিন। খবর টাইম সাময়িকী ছবি এপি
কিম জং-উনকে ঘোড়া উপহার দিলেন পুতিন
ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে কামানের গোলা (আর্টিলারি শেল) দিয়েছিলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং-উন।










