সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মার্কিন কনস্যুলেটের কাছে ড্রোন হামলা হয়েছে। তবে এতে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে দুবাই মিডিয়া অফিস। খবর আল–জাজিরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মিডিয়া অফিস জানায়, ‘দুবাই কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, মার্কিন কনস্যুলেটের কাছে ড্রোন-সংশ্লিষ্ট একটি ঘটনার ফলে সৃষ্ট আগুন সফলভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে।’
এতে আরো বলা হয়, জরুরি উদ্ধারকারী দলগুলো তাৎক্ষণিকভাবে সাড়া দিয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসেও হামলার ঘটনা ঘটে।










