১৯ বছরের সংসারজীবনের ইতি টানছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন
ও তার স্বামী মার্কাস রাইকোনেন। গতকাল বুধবার (১১ মে) ইনস্টাগ্রামে যৌথ ঘোষণায় তারা
এই সিদ্ধান্তের কথা জানান। খবর সিএনএন।
মেরিন ও রাইকোনেন বলেন, আমরা বিবাহবিচ্ছেদের আবেদন করেছি। ১৯ বছর একসঙ্গে
বসবাস ও আমাদের প্রিয় কন্যার জন্য কৃতজ্ঞ।
তারা এখনো সেরা বন্ধু উল্লেখ করে বলেন, পরস্পরের মতো সহমর্মী ও স্নেহশীল
মা-বাবা আমরা। একই পরিবার হিসেবে আমরা সামনেও পরস্পরকে সময় দেবো।
রাইকোনেন পেশায় ব্যবসায়ী। এক সময় পেশাদার ফুটবলার হিসেবে পরিচিত ছিলেন।
সানা মারিনকে ২০২০ সালে বিয়ে করেন তিনি।
গত এপ্রিলের নির্বাচন বিরোধী ডানপন্থী ন্যাশনাল কোয়ালিশন পার্টি (এনসিপি)
সংখ্যাগরিষ্টতা লাভ করে। কিন্তু সরকার গঠনের জন্য তাদের হাতে প্রয়োজনীয় আসন নেই। নতুন
জোট সরকার গঠন না হওয়া পর্যন্ত সানা মারিন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দেশটিতে
দায়িত্ব পালন করছেন।
২০১৯ সালে ৩৪ বছর বয়সে সরকারপ্রধান হিসেব দায়িত্ব নেন সারা মেরিন।
তখন বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়ে নজির তৈরি করেছিলেন তিনি।










