চলতি বছরের এপ্রিল-সেপ্টেম্বর এ ছয় মাসে চীনের উৎপাদন খাতে ছয় বছরের মধ্যে দীর্ঘতম সংকোচন দেখা গেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধ ও শুল্ক বিবাদের প্রভাব এশিয়ার সামগ্রিক প্রবৃদ্ধির ওপর চাপ সৃষ্টি করেছে, এটিই তার সর্বশেষ ইঙ্গিত। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশটির ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) সেপ্টেম্বরে ছিল ৪৯ দশমিক ৮। এপ্রিল থেকে সূচকটি চীনে ধারাবাহিক সংকোচন বা ৫০এর নিচে রয়েছে। এটিই ২০১৯ সালের পর থেকে দেশটির কারখানা কার্যক্রমে দীর্ঘতম ধারাবাহিক পতন। খবর এফটি
চীনের কারখানা কার্যক্রমে এপ্রিল-সেপ্টেম্বরে ছয় বছরের দীর্ঘতম সংকোচন
চলতি বছরের এপ্রিল-সেপ্টেম্বর এ ছয় মাসে চীনের উৎপাদন খাতে ছয় বছরের মধ্যে দীর্ঘতম সংকোচন দেখা গেছে।










