মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনায় অগ্রগতি হয়েছে এবং দোহার বৈঠকগুলো খুব ভালো হয়েছে।

যুক্তরাষ্ট্রের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, বুধবার উত্তর ডাকোটা সফরে যাওয়ার আগে কাতারের উপহার দেয়া নতুন এয়ার ফোর্স ওয়ান বিমানে ওঠার প্রস্তুতিকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প।

তিনি বলেন, যতদূর অগ্রগতি হয়েছে, ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়টি ভালোভাবেই এগোচ্ছে। তাদের সঙ্গে খুব ভালো বৈঠক হয়েছে। দেখা যাক কী হয়।

কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় বুধবার দোহায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ কারিগরি পর্যায়ের আলোচনা চলছে বলে একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

এ বিষয়ে ট্রাম্প বলেন, আমরা তাদের ওপর খুব কঠোর আঘাত হেনেছিলাম।... কিন্তু এখন আমরা খুব ভালোভাবেই এগোচ্ছি।