প্রায় এক বছর আগে আলজেরিয়ার প্রাথমিক বিদ্যালয়গুলোয় ইংরেজি শেখানোর জন্য একটি পাইলট প্রোগ্রাম চালু করা হয়। দেশটি এ প্রোগ্রামকে সফল হিসেবে দেখছে। সেজন্য প্রোগ্রামটিকে সম্প্রসারণ করার চেষ্টা করছে, যার মাধ্যমে আফ্রিকাজুড়ে সাবেক ফরাসি উপনিবেশগুলোয় চলমান ভাষাগত পরিবর্তনের প্রবণতাকে তুলে ধরছে। খবর এপি।
প্রতিবেদনে বলা হয়, দেশের নতুন শিক্ষানীতিতে ইংরেজি শেখানো একটি কৌশলগত নীতি, দেশটির তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি সপ্তাহে দুটি ৪৫ মিনিটের ইংরেজি ক্লাসে অংশগ্রহণ করতে হবে। এ কারণে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোয় নতুন শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে, পাশাপাশি আগামী বছরগুলোয় শিক্ষাক্ষেত্রে আরো পরিবর্তনের দিকে নজর দেবে সরকার।
দেশটির শিক্ষামন্ত্রী আবদেলকরিম বেলাবেদ এ পদক্ষেপকে একটি বিশাল সাফল্য হিসেবে প্রশংসা করে বলেন, ‘দেশের নতুন শিক্ষানীতি ইংরেজি শেখানোর নতুন একটি কৌশলগত পন্থা।’
ইংরেজি হলো বিশ্বের সবচেয়ে ব্যাপকভাবে প্রচলিত কথ্য ভাষা। ইন্টারনেটের বেশির ভাগ কনটেন্ট ইংরেজিতে করা। এছাড়া ব্যবসা ও বিজ্ঞানের শিক্ষার ক্ষেত্রে ইংরেজি অন্যতম ভাষা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। পুরো আফ্রিকায় ফ্রান্সের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব কমে আসার সঙ্গে সঙ্গে আলজেরিয়া তাদের প্রধান বিদেশী ভাষা হিসেবে ধীরে ধীরে ইংরেজির দিকে স্থানান্তর হওয়ার চেষ্টায় রয়েছে। ফ্রান্স ও কঙ্গোর চেয়ে আলজেরিয়ায় ফরাসি ভাষাভাষীর মানুষের সংখ্যা বেশি।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব দ্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অনুসারে, ফ্রান্স ও কঙ্গোর চেয়ে আলজেরিয়ায় ফরাসি ভাষাভাষীর মানুষের সংখ্যা বেশি। দেশটির ৪ কোটি ৪০ লাখ মানুষের মধ্যে দেড় লাখ মানুষ ফরাসি ভাষায় কথা বলে থাকে।










