রাশিয়ায় ৬.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৮ ডিসেম্বর) ভোররাতে দেশটির দক্ষিণ কুরিল দ্বীপপুঞ্জে এ ভূমিকম্পটি আঘাত হানে।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি এবং চীনের সিনহুয়া এ খবর নিশ্চিত করেছে।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সিমুশির দ্বীপের ২৮ কিলোমিটার পশ্চিমে ওখটস্ক সাগরে। ইউঝনো-সাখালিনস্ক সিসমিক স্টেশনের প্রধান এলেনা সেমেনোভা জানিয়েছেন, ভূমিকম্পটির গভীরতা ছিল ১৬০ কিলোমিটার।
তিনি আরো জানান, ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। —বাসস










