হাওয়াইয়ের দাবানলে
পুড়ে যাওয়া বাড়িঘর ও যানবাহন থেকে প্রতিদিন ১০-২০টি মরদেহ উদ্ধারের আশঙ্কা করছেন স্থানীয়
গভর্নর জস গ্রিন। তিনি বলেন, ধ্বংস ছাড়া আর কিছুই দেখার নেই। খবর বিবিসি।
এরই মধ্যে মাউই
দ্বীপে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে গত এক শতকেরও
বেশি সময়ের মধ্যে সংঘটিত সবচেয়ে ভয়াবহ দাবানল।
গ্রিন জানান,
এখন পযন্ত প্রায় ১ হাজার ৩০০ মানুষ নিখোঁজ রয়েছেন।
পরে এক সংবাদ
সম্মেলনে জানান যে আগুনে ক্ষতিগ্রস্ত এলাকার মাত্র ২৫ শতাংশে অনুসন্ধানকর্মীলা পৌঁছাতে
পেরেছেন।
আগুনে প্রায় পুরো
লাহাইনা শহর পুড়ে গেছে। দাবালনে ঐতিহাসিক শহরটির ১২ হাজার বাসিন্দার সবাই বাড়ি ছেড়ে
যেতে বাধ্য হন।
কর্মকর্তারা জানিয়েছেন,
দ্বীপের জরুরি পরিষেবা সংস্থা ফেমা মরদেহের অনুসন্ধানে ২০টি প্রশিশিক্ষত কুকুর নিয়ে
কাজ করছে। পাঁচ বর্গ মাইলের ক্ষতিগ্রস্ত একটি এলাকা নিয়ে আশঙ্কার কথাও জানান তারা।
এদিকে হোয়াইট
হাউজের কর্মকর্তারা জানান, অতিরিক্ত তাপমাত্রার কারণে উদ্ধারকারী কুকুরের কাজে বিঘ্ন
ঘটছে।










