রাশিয়ার অভ্যন্তরে ড্রোন ব্যবহার করে বেশ কয়েকটি হামলা চালিয়েছে ইউক্রেন। গতকাল ভোররাতে হামলার সময় মধ্য রাশিয়ার ওরিওল অঞ্চলে জ্বালানি সংরক্ষণের একটি স্থাপনায় আগুন ছড়িয়ে পড়ে। ড্রোনের আঘাতে কয়েকটি ঘরবাড়ির জানালা ভেঙে যায়। ওরিওলের গভর্নর আন্দ্রেই ক্লিচকভ বলেন, ‘একটি অবকাঠামোয় ব্যাপক হামলার কারণে আগুন ধরে যায়।’ ক্রাসনোদর অঞ্চলের গভর্নর ভ্লাদিমির কনড্রাতিয়েভ বলেন, ‘ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। একটি ড্রোনের আঘাতে গ্রামের বাড়িগুলোর জানালা ভেঙে গেছে। তবে কেউ হতাহত হয়নি।’ খবর দ্য গার্ডিয়ান
রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন
রাশিয়ার অভ্যন্তরে ড্রোন ব্যবহার করে বেশ কয়েকটি হামলা চালিয়েছে ইউক্রেন। গতকাল ভোররাতে হামলার সময় মধ্য রাশিয়ার ওরিওল অঞ্চলে জ্বালানি সংরক্ষণের একটি স্থাপনায় আগুন ছড়িয়ে পড়ে।










