সমুদ্র পাড়ি দিয়ে একদিনে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছে এক হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশী। আফ্রিকা থেকে বিপজ্জনক যাত্রার পর গত শনিবার দ্বীপটিতে পৌঁছায় তারা। রেডক্রস জানিয়েছে, এল হিয়েরোয় ৭৮৩, টেনেরিফে ৯৮ ও গ্রান ক্যানারিয়ায় ১৫০ জন পৌঁছেছে। তাদের একটি বড় অংশই নারী ও শিশু। সম্প্রতি অভিবাসনপ্রত্যাশীদের কাছে স্পেনে পৌঁছানোর প্রধান গন্তব্য হয়ে উঠেছে আটলান্টিক দ্বীপপুঞ্জের সাতটি দ্বীপ। চলতি বছর সেনেগালসহ আফ্রিকার বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক শরণার্থী এসব রুট ব্যবহার করে দেশটিতে প্রবেশের চেষ্টা চালিয়েছে। রয়টার্স
একদিনেই স্পেনে পৌঁছল হাজারো অভিবাসনপ্রত্যাশী
সমুদ্র পাড়ি দিয়ে একদিনে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছে এক হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশী। আফ্রিকা থেকে বিপজ্জনক যাত্রার পর গত শনিবার দ্বীপটিতে পৌঁছায় তারা। রেডক্রস জানিয়েছে, এল









