বাহরাইন সরকারের অভ্যন্তরীণ মন্ত্রণালয় দেশজুড়ে সাইরেন বাজানোর মাধ্যমে বাসিন্দাদের দ্রুত নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নিতে নির্দেশ দিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বাসিন্দারা যেন ঝুঁকি এড়াতে ভবন বা যেকোনো আচ্ছাদিত স্থানে আশ্রয় নেন এবং যতক্ষণ পর্যন্ত বিপদ কাটে সতর্কতা অবলম্বন করেন। তবে বিপদের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়া হয়নি।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মন্ত্রণালয় সবাইকে সজাগ থাকার এবং জোরালো বিস্ফোরণের সম্ভাবনা থাকলে নিরাপত্তা ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে।