যুক্তরাষ্ট্রের বি-২ স্টিলথ বোমারু বিমান প্রশান্ত মহাসাগরের দিকে অগ্রসর হচ্ছে। ইসরায়েলের মতো ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রও হামলা চালাবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার আগে বিমানগুলো স্থানান্তর করা হচ্ছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

ফ্লাইট ট্র্যাকার তথ্যে দেখা গেছে, মিসৌরির হোয়াইটম্যান এয়ার ফোর্স বেস থেকে উড্ডয়ন করেছে বি-২ বোমারু বিমান। যেগুলো ৩০,০০০ পাউন্ড ওজনের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা বহনে সক্ষম। এ বিমানের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের ভূগর্ভস্থ ফোরদো পারমাণবিক কেন্দ্রে হামলা করতে বলে জোর সম্ভাবনা রয়েছে।

আল–জাজিরার খবরে বলা হয়, বি–২ বোমারু বিমানগুলো ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া ঘাঁটিতে স্থানান্তরের উদ্দেশ্যে উড্ডয়ন করা হয়েছে। দিয়েগো গার্সিয়াতে এই বিমানগুলো মোতায়েনের মানে হলো, এই ঘাঁটি থেকে উড়ার পর একবার মাত্র জ্বালানি নিয়ে (রিফুয়েলিং) বোমারু বিমানগুলো ইরানে হামলা চালাতে পারবে।

এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ জার্সি থেকে হোয়াইট হাউসে ফিরছেন। গত বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছেন কূটনৈতিক প্রচেষ্টার জন্য তিনি দুই সপ্তাহ সময় নিচ্ছেন। এর মধ্যেই তিনি সিদ্ধান্ত নেবেন ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালাবে কি না। ইতিমধ্যে ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন ট্রাম্প।