কঙ্গোর পূর্বাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) সমর্থিত বিদ্রোহীদের হামলায় অন্তত ৬৬ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। দেশটির ইরুমু এলাকায় এ হামলা চালায় অ্যালায়েড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ), যেটি ২০১৯ সালে আইএসের সঙ্গে সম্পৃক্ত হয়। নিহতদের মধ্যে নারীও রয়েছেন এবং সবাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। জাতিসংঘ এ হত্যাযজ্ঞকে ‘রক্তস্নান’ হিসেবে অভিহিত করেছে। সম্প্রতি কঙ্গো ও উগান্ডার যৌথ বাহিনীর বিমান হামলার জবাবে হামলাটি চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর এপি
কঙ্গোর পূর্বাঞ্চলে আইএস-সমর্থিত বিদ্রোহীদের হামলায় নিহত ৬৬
কঙ্গোর পূর্বাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) সমর্থিত বিদ্রোহীদের হামলায় অন্তত ৬৬ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।










