ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৈশ্বিক প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোকে যৌথ উৎপাদন পরিচালনার আহ্বান জানিয়েছে। গতকাল শনিবার(৩০ সেপ্টেম্বর) জেলেনস্কি ও দেশটির প্রতিরক্ষামন্ত্রী রুস্তম কিয়েভে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প ফোরামে যোগদান করেন। 

প্রতিবেদনে বলা হয়, ৩০ টিরও বেশি দেশের ২৫২টিরও বেশি প্রতিরক্ষা সংস্থা এতে অংশগ্রহণ করেন। 

জেলেনস্কি বলেন,‘সারা বিশ্ব থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রস্তুতকারীরা যদি এই জোটের যোগদান করে তাহলে ইউক্রেনের পাশাপাশি মুক্ত বিশ্বের অস্ত্রাগার গড়ে তোলার জন্য তাদের প্রস্তুতি প্রদর্শন করতে পারবে।’

তার কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তিনি কিয়েভে তুর্কি, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, সুইডেন এবং চেক প্রজাতন্ত্রের প্রতিরক্ষা সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।’ 

তিনি এক্সে লিখেন, ‘আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রতিরক্ষা উত্পাদনের উন্নয়নকে আমরা অগ্রাধিকার দিব।  যার মধ্যে ইউক্রেনে শেল, ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করা।  এই ক্ষেত্রে বিশ্ব নেতাদের সহযোগিতা প্রয়োজন।’ 

তিনি আরো বলেন,‘প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে আমরা অংশীদারিত্ব এবং যৌথ অস্ত্র উৎপাদনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি। ইউক্রেন আমাদের সঙ্গে একত্রে প্রতিরক্ষা উৎপাদন বিকাশ করতে ইচ্ছুক এমন প্রতিষ্ঠানগুলোকে  বিশেষ শর্ত দিতে প্রস্তুত ইউক্রেন।’