চীনে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন বিক্রম কে. দোরাইস্বামী। বৃহস্পতিবার তাকে এ পদে নিয়োগ করা হয় বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ১৯৯২ ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিসের কর্মকর্তা দোরাইস্বামী বর্তমানে যুক্তরাজ্যে ভারতীয় হাইকমিশনার হিসেবে কর্মরত রয়েছেন। খুব শিগগিরই তিনি নতুন কর্মস্থলে যোগ দেবেন।










