তুরস্কের রাজধানী আঙ্কারায় সরকারি
ভবনের সামনে বোমা হামলা চালিয়েছে দুই ব্যক্তি। এ সময় হামলাকারীদের একজন একজন বিস্ফোরণে
মারা গেছে ও অন্যজনকে ‘নিরস্ত্র’ করেছে কর্তৃপক্ষ। খবর রয়টার্স।
ঘটনাটি নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী
আলী ইয়ারলিকায়া। আজ রোববার (১ অক্টোবর) আঙ্কারার স্থানীয় সময় সকালে তিনি জানান, তার
মন্ত্রণালয়ের কাছে দুই ‘সন্ত্রাসী’ বোমা হামলা করেছে।
এর আগে তুর্কি গণমাধ্যম জানিয়েছিল,
সংসদ ও মন্ত্রণালয় ভবনের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্সে আলী
ইয়ারলিকায়া বলেন, আজ সকাল সাড়ে ৯টার দিকের এ ঘটনা ঘটে। এ সময় দুই পুলিশ কর্মকর্তা সামান্য
আহত হয়েছেন।










