তুরস্কে নির্মিত প্রথম পুরোপুরি বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) টগের এসইউভি মডেল টি১০এক্স জার্মান বাজারে প্রবেশ করতে যাচ্ছে। কোম্পানিটি আশা করছে, চলতি বছরের শেষ নাগাদ রফতানি শুরু হবে। জার্মানির সড়কে নামার আগে গাড়িটি মিউনিখে আয়োজিত আইএএ মবিলিটি ফেয়ারে প্রদর্শিত হবে। তুরস্কের ইভি বাজারে শীর্ষস্থানে রয়েছে টগ। চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) টি১০এক্স মডেল ১৭ হাজার ১০১ ইউনিট বিক্রি হয়েছে, যা দেশটির ইভি বাজারে প্রায় ২০ শতাংশ হিস্যার প্রতিনিধিত্ব করে। খবর আনাদোলু
তুরস্কের প্রথম বিদ্যুচ্চালিত এসইউভি জার্মানির বাজারে
তুরস্কে নির্মিত প্রথম পুরোপুরি বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) টগের এসইউভি মডেল টি১০এক্স জার্মান বাজারে প্রবেশ করতে যাচ্ছে। কোম্পানিটি আশা করছে, চলতি বছরের শেষ নাগাদ রফতানি শুরু হবে।










