ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের উপকূলে একটি যাত্রীবাহী ফেরি ডুবে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এতে এখনো নিখোঁজ রয়েছেন ১৯ জন। স্থানীয় সময় সোমবার প্রথম প্রহরে যাত্রীবাহী ফেরিটি ডুবে যাওয়ার ঘটনা ঘটে। খবর রয়টার্স।
গণমাধ্যমটি জানায়, ডুবে যাওয়া ফেরিটিতে ৪০ জন যাত্রী ছিল। তবে কীভাবে ফেরিটি ডুবে গেছে তা সকাল পর্যন্ত পরিষ্কার হয়নি। মরদেহগুলো স্থানীয় হাসপাতালের মেঝেতে কাপড় দিয়ে ঢেকে রাখা অবস্থায় দেখা গেছে।
তল্লাশি ও উদ্ধার সংস্থার স্থানীয় শাখার কর্মকর্তা মুহাম্মদ আরাফাহ বলেন, ‘মৃতদের সবাইকে শনাক্ত করে তাদের দেহ পরিবারগুলোর হাতে তুলে দেয়া হয়েছে। বেঁচে যাওয়া যাত্রীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।’










