চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) ইস্তান্বুলের বিমানবন্দরগুলো দিয়ে যাতায়াতকারী যাত্রী সংখ্যা তুরস্কের জনসংখ্যাকে ছাড়িয়ে গেছে। এ সময় বার্ষিক হারে যাত্রী ৬ শতাংশ বেড়ে হয়েছে ৮ কোটি ৬৪ লাখ। অন্যদিকে জুলাই পর্যন্ত দেশটির জনসংখ্যা ছিল ৮ কোটি ৫৮ লাখ। সবচেয়ে বেশি ৫ কোটি ৫২ লাখ যাত্রী পেয়েছে আইজিএ ইস্তান্বুল এয়ারপোর্ট। এর মধ্যে ৪ কোটি ৩৪ লাখ ছিল আন্তর্জাতিক রুটের যাত্রী। বিমানবন্দরটি হয়ে পরিচালিত হয়েছে ৩ লাখ ৪৬ হাজার ৬৪৪ ফ্লাইট, যা গত বছরের তুলনায় ৪ দশমিক ৪ শতাংশ বেশি। খবর: আনাদোলু
তুরস্কের মোট জনসংখ্যার চেয়ে বেশি যাত্রী ব্যবহার করেছে ইস্তান্বুলের বিমানবন্দরগুলো
চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) ইস্তান্বুলের বিমানবন্দরগুলো দিয়ে যাতায়াতকারী যাত্রী সংখ্যা তুরস্কের জনসংখ্যাকে ছাড়িয়ে গেছে।










