উত্তর কোরিয়ার বিরুদ্ধে কোরীয় উপদ্বীপের পশ্চিমে সমুদ্রের দিকে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ আনা হয়েছে। চলমান রাজনৈতিক অস্থিরতার সময় এমনটাই দাবি জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। বিচ্ছিন্ন দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যকার পাল্টাপাল্টি সামরিক শক্তি প্রদর্শন পদক্ষেপের অংশ হিসেবে এ উৎক্ষেপণ করা হয়েছে। এক সতর্কবার্তায় দক্ষিণ কোরিয়ায় মার্কিন বিমানবাহী রণতরী, বোমারু বিমান বা ক্ষেপণাস্ত্র সাবমেরিন মোতায়েনের ফলে দেশটি পারমাণবিক অস্ত্র ব্যবহারের সক্ষমতা অর্জন করতে পারে বলে জানায় উত্তর কোরিয়া। রয়টার্স
উত্তর কোরিয়ার বিরুদ্ধে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ
উত্তর কোরিয়ার বিরুদ্ধে কোরীয় উপদ্বীপের পশ্চিমে সমুদ্রের দিকে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ আনা হয়েছে।










