ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন ঘাঁটির কোনো ক্ষতি হয়নি। মার্কিন সামরিক কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে, কাতারের রাজধানী দোহার বাইরে অবস্থিত আল-উদেইদ এয়ার বেজ ইরানের ক্ষেপণাস্ত্র হামলার একমাত্র লক্ষ্য ছিল।
মার্কিন সামরিক কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ঘাঁটিতে কোনো উল্লেখযোগ্য ক্ষতি হয়নি এবং এখনও পর্যন্ত কোনো মার্কিন সেনার হতাহতের খবর পাওয়া যায়নি।
একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, আল-উদেইদ বিমানঘাঁটিতে আজ ইরান থেকে ছোড়া স্বল্প ও মধ্য দূরত্বের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দ্বারা হামলা করা হয়েছে। আমরা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি এবং আরও তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে তা শেয়ার করা হবে।










