ইরানের খুজেস্তান প্রদেশে ইসরায়েলের হয়ে হামলা চালানোর অভিযোগে ছয় বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির কর্তৃপক্ষের দাবি, তারা পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য হত্যা করেছে এবং খোররমশহর এলাকায় বোমা হামলায় জড়িত ছিল। নরওয়েভিত্তিক মানবাধিকার সংগঠন হেঙ্গাও অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস জানিয়েছে, তারা ‘আরব রাজনৈতিক বন্দি’। ২০১৯ সালের বিক্ষোভে তাদের আটক করা হয়েছিল এবং নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর হিসাবে, ২০২৫ সালে ইরানে এক হাজারের বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, যা ১৯৮৮ সালের পর সর্বোচ্চ। সূত্র: এপি