আসন্ন মার্কিন নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী
কমলা হ্যারিসের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কে হচ্ছেন, তা জানা যাবে আজই। এ নিয়ে চলছে
শেষ মুহূর্তের আলোচনা। এক্ষেত্রে দুজনের নাম শোনা যাচ্ছে। খবর সিএনএন।
আজ মঙ্গলবার (৬ আগস্ট) কমলা হ্যারিসের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, কমলা
হ্যারিসের রানিং মেট হওয়ার জন্য সংক্ষিপ্ত তালিকায় দুজনের নাম রয়েছে। এরা হলেন পেনসিলভানিয়ার
গভর্নর জোশ স্যাপিরো এবং মিনেসোটার গভর্নর টিম ওয়াল্জ।
গতকাল সোমবারও (৫ আগস্ট) তালিকায় আরেকজনের নাম ছিল। তবে তিনজনের তালিকা
আজ দুজনে এসে ঠেকেছে। সেখান থেকে আজই যেকোনো একজনকে বেছে নিতে পারেন কমলা হ্যারিস।










