ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানকে চড়া মূল্য দিতে হবে। বৃহস্পতিবার ইরানকে এ হুঁশিয়ারি দেন নেতানিয়াহু।

সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স-এ দেয়া পোস্টে ইসরায়েলি প্রধানমন্ত্রী লিখেন, ‘আজ সকালে, ইরানের সন্ত্রাসী স্বৈরশাসকেরা বিরসেভা শহরের সরোকা হাসপাতালে ও দেশের মধ্যাঞ্চলে বেসামরিক নাগরিকদের ওপর ক্ষেপণাস্ত্র ছুড়েছে।’ তিনি আরও লেখেন, ‘আমরা তেহরানের জালিম শাসকদের চড়া মূল্য দিতে বাধ্য করব’।

সূত্র : আল জাজিরা