সৌদি আরব কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি আল-উদেইদ এয়ার বেসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একে ‘আন্তর্জাতিক আইন ও সৌহার্দ্যপূর্ণ প্রতিবেশী সম্পর্কের স্পষ্ট লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘এ হামলা কোনো পরিস্থিতিতেই গ্রহণযোগ্য বা ন্যায্যতাসম্পন্ন নয়। এটি সম্পূর্ণ অযৌক্তিক ও নিন্দনীয়।’
সৌদি আরব আরো জানিয়েছে, ‘ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র কাতারের পাশে আমরা আমাদের সমর্থন ও অবস্থান দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করছি।’










