দীর্ঘ দুই দশকের সংস্কারকাজ শেষে অবশেষে আবারো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে মিসরের ‌রাজাদের উপত্যকায় অবস্থিত অন্যতম বৃহৎ সমাধি। এটি প্রাচীন মিসরের অষ্টাদশ রাজবংশের প্রভাবশালী শাসক ফ্যারো তৃতীয় আমেনহোটেপের সমাধি, যিনি প্রায় ৩ হাজার ৫০০ বছর আগে মিসর শাসন করেছিলেন। শনিবার দক্ষিণাঞ্চলীয় শহর লুক্সরে পর্যটকদের জন্য সমাধিটি খুলে দেয়া হয়। মিসরের পুরাতত্ত্ব কর্তৃপক্ষ জানিয়েছে, এটি প্রথম আবিষ্কার হয় ১৭৯৯ সালে। এ সমাধি পুনরায় উন্মুক্ত হওয়া মিসরের সাংস্কৃতিক পর্যটন খাতের জন্য একটি অসাধারণ সংযোজন বলে বিবেচনা করা হচ্ছে। সূত্র: এপি ও গ্লোভাল টাইমস