সৌদি আরবের কাছে আক্রমণাত্মক অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইয়েমেনে যুদ্ধ বন্ধ করতে সৌদিকে চাপ দিতে তিন বছর আগে এ নিষেধাজ্ঞা দিয়েছিল জো বাইডেনের প্রশাসন। তবে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আগামী সপ্তাহে আবারো অস্ত্র বিক্রি শুরু করবে যুক্তরাষ্ট্র। সম্প্রতি তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়া নিহতের পর ইরান ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দেয়। এর পরই এ অঞ্চলে সংঘাতের আশঙ্কা বেড়ে যায়। এর মধ্যে নতুন করে সৌদি আরবে আক্রমণাত্মক গোলাবারুদ বিক্রির সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র। খবর রয়টার্স