যুক্তরাষ্ট্রে শনিবার এমপক্সের নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত ব্যক্তি শনাক্তের বিষয় নিশ্চিত করেছে মার্কিন স্বাস্থ্য বিভাগ। দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যমতে, পূর্ব আফ্রিকা ভ্রমণের সময় ওই ব্যক্তি এমপক্সে আকান্ত হন এবং ক্যালিফোর্নিয়ার সান মাতেওতে হালকা অসুস্থতার জন্য তাকে চিকিৎসা দেয়া হয়। বর্তমানে ওই ব্যক্তি নিজ ঘরে আইসোলেশনে রয়েছেন এবং সুস্থ হয়ে উঠছেন। যুক্তরাষ্ট্রে এমপক্স ছড়াচ্ছে এমন কোনো প্রমাণ নেই। আগে মাঙ্কিপক্স নামে পরিচিত চলতি বছরের শুরুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাসটিকে বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে। খবর দ্য গার্ডিয়ান