নেপালের অন্তর্বর্তী সরকারের হাল ধরলেন দেশটির সাবেক প্রধান বিচারপরি সুশীলা কার্কি। স্থানীয় সময় আজ শুক্রবার রাত পৌনে ৯টায় রাষ্ট্রপতির দপ্তর শীতল নিবাসে এক অনুষ্ঠানে দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন তিনি। তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামচন্দ্র পাওডেল।
সুশীলা কার্কি নেতৃত্বাধীন সরকারের প্রধান দায়িত্ব হবে আগামী ছয় মাসের মধ্যে দেশটিতে নির্বাচন আয়োজন করা।










