বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ ভবিষ্যতের ছকে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। আজ (১০ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৩টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টে এ কথা বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।
এক্স হ্যান্ডেলে ব্লিনকেন তার পোস্টে বলেন, আমি বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ড. মুহাম্মদ ইউনূসের শপথ গ্রহণকে স্বাগত জানাই। শান্তির জন্য তার আহ্বানকে যুক্তরাষ্ট্র সমর্থন করে এবং জনগণের জন্য একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ ভবিষ্যতের ছকে বাংলাদেশের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।










