মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে “খুবই দুর্বল প্রতিক্রিয়া” হিসেবে বর্ণনা করেছেন এবং হামলার আগে আগাম সতর্কবার্তা দেওয়ায় তেহরানকে ধন্যবাদ জানিয়েছেন।
ট্রুথ সোশালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান কাতারে মার্কিন আল-উদেইদ বিমানঘাঁটির দিকে ১৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, যার মধ্যে ১৩টি ভূপাতিত করা হয়। অপরটি অন্যদিকে চলে যায়।
যেটি কোনো ক্ষতি করেনি। কোনো আমেরিকান হতাহত হয়নি এবং ঘাঁটিতে খুব সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।
ট্রাম্প আরও নিশ্চিত করেন, হামলায় কাতারের কেউ নিহত বা আহত হয়নি। তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—তারা সম্ভবত তাদের ক্রোধ ঝেড়ে ফেলেছে, এবং আশা করি আর কোনো বিদ্বেষ থাকবে না।
ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ধ্বংসাত্মক হামলা চালানোর পর এই পাল্টা জবাবের জন্য প্রস্তুত ছিল। তিনি বলেন, এই পদক্ষেপ ইরানকে আলোচনায় ফিরিয়ে আনবে বলে তিনি আশাবাদী।










