আরো ৫৪ জন ব্রিটিশ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মস্কো। ওই ব্যক্তিরা রাশিয়ায় প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। আরো জানায়, রুশ নাগরিক ও উদ্যোগের বিরুদ্ধে নেয়া যুক্তরাষ্ট্রের বিধি-নিষেধের প্রতিক্রিয়ায় নতুন এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। প্রয়োজনে সামনে এর প্রয়োগ বাড়বে। খবর সিএনএন।

গতকাল শুক্রবার (১৮ আগস্ট) সর্বশেষ এই নিষেধাজ্ঞায় ক্রেমনিল জানায়, ওই ৫৪ ব্যক্তি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রপাগান্ডা সমর্থন"করে ও ‘রুশ বিদ্বেষী’ মনোভাব প্রকাশ করে।

নিষেধাজ্ঞার তালিকায় বেশ কয়েকজন মন্ত্রীর পাশাপাশি বিবিসি, দ্য গার্ডিয়ান ও ডেইলি টেলিগ্রাফ পত্রিকার মতো প্রতিনিধিত্বশীল ব্রিটিশ গণমাধ্যমের সাংবাদিকরাও রয়েছেন। অভিযোগে বলা হচ্ছে, এসব সাংবাদিকরা রাশিয়া সম্পর্কে"মিথ্যা তথ্য প্রচার এবং কিয়েভ"সমর্থিত তথ্য ও প্রচারমূলক কর্মকাণ্ডে জড়িত।

প্রবেশ নিষেধাজ্ঞার মধ্যে রয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কর্মকর্তা ও ব্রিটিশ প্রসিকিউটর করিম খান। গত ফেব্রুয়ারিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দেশটির শিশু অধিকার বিষয়ক কমিশনার মারিয়া লভোভা-বেলোভার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার জন্য আইসিসিতে আবেদন করেন তিনি।

সংস্কৃতি, মিডিয়া ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী লুসি ফ্রেজারও আছেন এ তালিকায়। মস্কোর দাবি, তিনি আন্তর্জাতিক ক্রীড়া আয়োজন থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করার জন্য সক্রিয়ভাবে দেন-দরবার করছেন।"এছাড়া রয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষা প্রতিমন্ত্রী ব্যারনেস গোল্ডি ডিএল। তার বিরুদ্ধে ইউক্রেনে গোলাবারুদ সরবরাহের অভিযোগ এনেছিল রাশিয়া।

২০১১ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের পর থেকে কিয়েভের অন্যতম প্রধান আর্থিক ও সামরিক সমর্থক যুক্তরাজ্য।