রাশিয়ার হামলার হুমকি উপেক্ষা করে একটি বাণিজ্যিক জাহাজ ইউক্রেনের ওদেসা বন্দর ছেড়েছে। স্থানীয় সময় বুধবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর ছাড়ে হংকং পতাকাবাহী শস্যবোঝাই জাহাজটি। খবর দ্যা গার্ডিয়ান।  

হংকংয়ের পতাকাবাহী জোসেফ শুলতে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকেই ওদেসা বন্দরে আটকে ছিল বলে জানান দেশটির অবকাঠামো মন্ত্রী ওলেক্সান্ডার কুব্রাকভ। তিনি আরো বলেন, জোসেফ শুলতে জাহাজটি গতকাল বুধবার (১৬ আগস্ট) সকালে ওডেসা বন্দর ত্যাগ করেছে। জোসেফ শুলতে জাহাজটি চুক্তিবদ্ধ তিনটি জাহাজের একটি।  

কৃষ্ণ সাগরে পণ্যবাহী জাহাজ চলাচলের বিষয়টিকে স্বাগত জানিয়ে ইউক্রেনের প্রধানমন্ত্রী ভ্লদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ‘ইউক্রেন কৃষ্ণসাগরে নৌ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধারে এ পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

জোসফ শুলতে ৩০ হাজার টনেরও বেশি পণ্য নিয়ে রওনা হয়েছে যার মধ্যে দুই হাজার ১১৪ টি কন্টেইনারে খাদ্যপণ্য রয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের অবকাঠামো মন্ত্রী ওলেক্সানডার কুব্রাকভ।